খেলার ছলে দাদার লাঠির বাড়িতে মৃত্যু হল বোনের। দাদা ও বোন দু’জনেই কোলের শিশু।
চাঞ্চল্যকর ঘটনাটি ইংলিশবাজার থানার নৌদা বাজার এলাকার। জানা গেছে, মৃত বোনের নাম আতিকা খাতুন। দেড় মাস বয়েস তার।
দাদার নাম আলি মহালদার। ২ বছর হতে এখনও কয়েক মাস দেরি। তাদের বাবা রাহুল মহালদার পেশায় মজুর।
১ ছেলে ও ১ মেয়ে তাঁর। জানা গেছে, গত শনিবার রাত ১০ নাগাদ মা আতিকাকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছিলেন। ওই সময় পাশেই খেলছিল আলি।
আলি খেলার ছলে একটি লাঠি দিয়ে মাকে মারতে গিয়ে আতিকার মাথায় লাগে।
গভীর রাতের দিকে আতিকা অসুস্থ হয়ে পড়লে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিক্যালে আনা হলে রবিবার রাতে তার মৃত্যু হয়।
