একশ দিনের কাজে মেটেরিয়াল সাপ্লায়ার ক্ষেত্রে প্রধানরা নিজেদের আত্মীয়দের দিয়ে করিয়ে নিচ্ছে।স্হানীয় ঠিকাদারদের কাজের নির্দেশ দিচ্ছেন না ।
এর ফলে ঠিকাদাররা যেমন বঞ্চিত হচ্ছে তেমনি একশো দিনের কাজের দুর্নীতি হচ্ছে ।
এরকমই বিভিন্ন দাবি নিয়ে কালিয়াচক - 2 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দিলেন সংশ্লিষ্ট ব্লকের কন্ট্রাক্টর এন্ড সাপ্লাইয়ার্স ওয়েলফেয়ার সোসাইটি ।
ঠিকাদার রা বিডিওর কাছে ৯ দফা দাবিতে ডেপুটেশন দেন।তাদের মূল দাবি ছিল মেটেরিয়াল সাপ্লাই কাজে ব্লকের স্থানীয় ঠিকাদার দায়িত্ব দিতে হবে।
সমস্ত টেন্ডার নোটিশ আমরা জানতে পারি তার জন্য ডিআইসি মাধ্যমে প্রচার করতে হবে। এই ব্লকে রয়েছে ১৮০ জন ঠিকাদার।
তাঁরা সমস্ত কাজ করতে চাই।গত নতুন পঞ্চায়েত গঠনের পর কার্যত এই সমস্যা তৈরি হয়েছে হয়েছে ।
বিষয়টি নিয়ে ঠিকাদার সংস্হার সম্পাদক নিমাই চন্দ্র সরকার ও সভাপতি মমতাজ আলী বলেন, আমরা বিভিন্ন দাবি নিয়ে বিডিওর কাছে ডেপুটেশন জমা দিলাম ।
আমাদের দাবি গুলি যাতে দ্রুত রূপায়িত হয় সেটার আবেদন জানালাম ।বিডিও সঞ্জয় ঘিসিং বলেন কিছু বিষয়ে নিয়ে অবহিত করেছে ।
আমরা বিষয়গুলো খতিয়ে দেখে যতটা সম্ভব রূপায়ন করার আশ্বাস দেন ।
তবে প্রধানদের দৃষ্টি আকর্ষণ করে চিঠি দিবে ব্লক কর্তৃপক্ষ ।
