আন্দোলন কারী পার্শ্ব শিক্ষিকা র মৃত্যু,

নিবারণ চন্দ্র দাস,

 বিশেষ সংবাদদাতা। 

 সমস্ত হাহাকারের হল অবসান। সন্তান সন্ততি পরিজনদের দুবেলা গ্রাসাচ্ছাদন আর একটু সুখের মুখ দেখতে চাওয়ার অপরাধ ছিল রেবতী রাউত এর।



 হয়ে গেলেন ছবি। 

রাজ্যের 48000 পার্শ্ব শিক্ষক শিক্ষিকার প্রতি রাজ্য সরকারের বেতন বঞ্চনা ও দৈনন্দিন অমর্যাদা সহ্য করতে করতে রেবতীরা মহামান্য কলকাতা উচ্চ ন্যায়ালয়ের অনুমতিক্রমে বসেছেন ধর্ণায়, বিকাশভবনের সামনে। 

গত11/11/2019 থেকে 18/11/2019 পর্যন্ত ঐ অনশন অবস্থানে ছিলেন রেবতী।মহামান্য আদালত নির্দেশ দিলেও প্রশাসন করেন নি প্রতুল শৌচালয়ের ব্যবস্থা।




অপরিচ্ছন্ন পরিবেশ অনিয়মিত,অনভ্যস্ত জীবন যাপনে বাধ্য রেবতী অসুস্থ হয়ে পড়লে, নেতৃত্বের পরামর্শে ফিরে যান বাড়ী,ক্ষণিক সুস্থ হয়ে আবার আন্দোলনে যোগদানের প্রত্যাশা নিয়ে। 

আর ফেরা হল না পশ্চিমা মেদিনীপুরের মোহনপুর চক্রসম্পদ কেন্দ্রের অধীন বোড়াই প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বশিক্ষিকা রেবতী রাউতে র। ছবি হয়ে গেলেন রেবতী।

 টনক নড়বে কী সংশ্লিষ্ট দপ্তরের?

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...