নবাবগঞ্জ গুজ্জরটোলা ঘাটে এক গৃহবধূকে গণধর্ষণ কাণ্ডে ধৃত অশোক সাহা ওরফে ড্যানিকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল মালদা থানার পুলিশ।
সোমবার দুপুরে অশোক সাহাকে নিয়ে গুজ্জরটোলা ঘাটে যান মালদা থানার আইসি শান্তিনাথ পাঁজা ও অন্যান্য পুলিশ আধিকারিকরা।
ঘাটের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয় তাকে। সেই রাতের ঘটনার বিস্তারিত বিবরণ পুলিশকে দেয় ড্যানি।
সে জানিয়েছে, 22 অক্টোবর রাতে অপর অভিযুক্ত বাবলু ভগতের সঙ্গে ঘাটে একটি মাচায় বসে অপেক্ষা করছিল সে।
যখন
ওই গৃহবধূ ও তার স্বামী ঘাটে আসেন তখন তারা স্বামীকে মারধোর করে তাড়িয়ে দিয়ে বধূকে ধর্ষণ করে। প্রথমে বাবলু ও পরে সে নিজে বধূকে ধর্ষণ করে বলে জানিয়েছে অশোক
ধর্ষণের পর প্রায় এক সপ্তাহ গা ঢাকা দিয়ে থাকলেও বর্তমানে দুই অভিযুক্তই পুলিশের জালে।

