ছিল প্রাকৃতিক দুর্যোগের বিপত্তি।সেই দূর্যোগকে উপেক্ষা করে পালিত হল লিগ্যাল সার্ভিস ডে। শনিবার বিকেলে হাওড়া স্টেশনের ৯ নম্বর প্ল্যাটফর্মে ন্যাশনাল লিগ্যাল সার্ভিস ডে পালন করলো ডিস্ট্রিক লিগ্যল সার্ভিস অথরিটি হাওড়া এবং স্বেচ্ছাসেবী সংস্থা সংকল্প টুডে।সাধারণত অনেক গরীব লোক আছেন যাঁরা আইনি পরিষেবা পেতে পারেন না টাকার অভাবে।কিন্তু লিগ্যাল সার্ভিস অথরিটি হাওড়া বিভিন্ন সময় গরীব- দুঃস্থদের বিনা খরচে তাঁদের আইনি পরিষেবা প্রদান করেন। এদিনের এই অনুষ্ঠানের মাধ্যমে সমস্ত মানুষদের সচেতনতা বৃদ্ধি করা হল যে কিভাবে তাঁরা বিনা ব্যয়ে গরীবদের আইনি পরিষেবা দিচ্ছেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাওড়া, ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির সেক্রেটারি জর্জ অর্ণব দত্ত, হাওড়া স্টেশনের স্টেশন মাস্টার ।এছাড়া ডাঃ সি পি বার্মা, ডাঃ অমিত ব্যানার্জি, ইমতিয়াজ ভাটিয়া , ডাঃ রাজেশ কুমার রজক, ন্যাশনাল মেমোরি চ্যাম্পিয়ন মনোজ কুমার, মুকেশ কুমার , ওমনাথ ভাদ্নাগার , কৃপাল সিং, সমসাদ আলম , সাইলেশ জয়সওয়াল,মানিশা সিংহ ,তামান্না পারভিন , আরো সমাজসেবী ব্যক্তি এবং বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে ।এদিনের এই অনুষ্ঠানে অসংখ্য দর্শকের উপস্থিতি অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।
