অঙ্গনওয়াড়ি স্কুল না থাকার দরুন খুদে পড়ুয়াদের ক্লাস চলছে গাছের নিচে ,

সুদীপ ঘোষ, ঝাড়গ্রাম :

 রয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, কিন্তু নেই কোনো অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘর, যার ফলে খুদে পড়ুয়াদের ক্লাস নিতে হয় শিক্ষিকাকে গাছের নিচে। 




প্রায় কয়েক বছর ধরে এরকম ঘটনা দেখা যাচ্ছে ঝাড়গ্রাম জেলার বিনপুর ১ নং ব্লকের সিন্দুরপুর গ্রামে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘর না থাকার ফলে খুদে পড়ুয়াদের ক্লাস গাছের নিচে হয়, সাথে রান্না হয় বাইরে।

 যার ফলে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে। খুদে পড়ুয়াদের রোদের দিনে ও খুব কষ্ট হয়।

 এই নিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা ছবিতা সরেন জানান স্কুলের কাজ ভোটের আগে থেকে শুরু হয়েছে কিন্তু এখনো কমপ্লিট না হওয়ার কারণে আমাদেরকে গাছের নিচে খুদে পড়ুয়াদের পড়াশোনা করাতে হয়।

 বৃষ্টির দিনে আমরা ক্লাস নিতে পারিনা।

 তাছাড়া বৃষ্টির দিনে রান্নাও করতে কষ্টদায়ক হয়ে ওঠে। তিনি চান স্কুলটি তাড়াতাড়ি হয়ে উঠুক।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...