রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা।
এর ফরে দীর্ঘক্ষণ ধরে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পুকুরিয়া থানার নওগাম্মা মোড়ে রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ শুরু করেন।
নওগাম্মা মোড় হতে সাতমাড়া মোড় পর্যন্ত প্রায় ১৫ কিমি রাস্তা বেহাল।
খানা খন্দে ভরে উঠেছে। আবার কোথাও কোথাও রাস্তার হাড় জিরজিরে চেহারা বেরিয়ে এসেছে। গোটা রাস্তা জুড়ে ধুলোয় ভরে সারাক্ষণ।
রাস্তা দিয়ে যেতে যেমন দুর্ঘটনার শিকার হতে হচ্ছে, তেমনই ধুলোয় শ্বাসকষ্ট হচ্ছে। সমস্যায় সাধারণ বাসিন্দারা। অভিযোগ, এর আগে এক ঠিকাদার সংস্থা রাস্তা সংস্কারের কাজে হাত দিলে কোনও অজ্ঞাত কারণে সে কাজ ছেড়ে পালায়।
এলাকার এক বাসিন্দা সিস মহম্মদ বলেন, ‘দু দুবার ঠিকাদার রাস্তা সারাইয়ের কাজে হাত দেয়, দুবারই পালায় তারা। আমরা প্রশাসনের হস্তক্ষেপ চাইছি।
অবিলম্বে রাস্তা মেরামতি করতে হবে।’

