এবার কি তবে বিজেপিতে যোগ দিচ্ছেন গাজোলের প্রাক্তন বিধায়ক ও তৃণমূল নেতা সুশীল রায়।
৩৪ নং জাতীয় সড়কের ধারের একটি ধাবায় সুশীল রায়ের সাথে বিজেপি নেতা মুকুল রায় ও কৈলাস বিজয়বরগীয়র সাক্ষাতের ঘটনার গোপন ভিডিও লিক হয়ে যেতেই চাঞ্চল্য ছড়িয়েছে মালদায়।
তবে সুশীল রায়ের দাবী যে তিনি বিজেপিতে যাচ্ছেন না।
হঠাত করেই হোটেলে খেতে গিয়ে তাঁর সাথে মুকুল রায় ও কৈলাসজীর দেখা হয়ে গেছিল।
এদিকে সুশীলবাবু বিজেপি নেতাদের সাথে ঠিক কি নিয়ে আলোচনা করেছেন তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে জেলা তৃণমূলের ভিতরে।
তৃণমূল সূত্রে জানা গেছে, মুকুল – কৈলাসের সাথে গাজোলের তৃণমূল নেতা বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় মালদায় থাকার দিনই।
মমতা ব্যানারজীর বৈঠক শেষ হয়ে যাওয়ার পরেই একটি হোটেলে সুশীলের সাথে দেখা হয় দুই বিজেপি নেতার।
সেখানে তাঁদের মধ্যে বেশ কিছুক্ষণ কথাও হয়।
উল্লেখ করা যেতে পারে, এক সময় গাজোলে তৃণমূলের হয়ে বিধানসভা প্রার্থী চিলেন শুশীল রায়।
কিন্তু তিনি সিপিএমের দিপালী বিশ্বাসের কাছে হেরে যান। পরে দিপালী বিশ্বাস তৃণমূলে চলে আসলে তাকেই গাজোলে তৃণমূলের নেতা করে দেওয়া হয়।
তখন থেকেই তৃণমূলের প্রতি শুশীল্বাবুর ক্ষোভ জমতে থাকে। এখন দিপালী বিশ্বাস গাজোল তৃণমূলের সভাপতি।
তাই প্রশ্ন উঠছে তাহলে কি দিপালীকে জব্দ করতেই বিজেপির পথে হাটবে শুশীল রায়।
সুশীল রায় অবশ্য দাবী করেছেন যে তার বদনাম করতে দলেরই কেউ কেউ তার নামে মিথ্যা কথা রটচ্ছে। তিনি এখন তৃণমূলেই আছেন।
কিন্তু তৃণমূলের মাধ্যমে জানা গেছে, এক সময় মুকুল রায়ের হাত ধরেই কংগ্রেস থেকে টিএমসি হয়েছিল সুশীল রায়।
পুরানো গুরুর হাত ধরে তিনি ফের গুরুর নতুন দলে যোগ দিবেন কিনা তা নিয়ে জোর আলোচনা চলছে মালদায়।
