মনুষ্যত্বের দৃষ্টান্ত এবার সৌভিক ও রাহুল দু'ই কলেজ পড়ুয়া,

কৃশানু ঘোষ, মুর্শিদাবাদ,




 বিশ বছর বয়সী এই দুই বন্ধুর মানবিকতায় বীরভূমের আমডলের বাসিন্দা মহম্মদ সেলিম শেখ (৫৫)তার হারিয়ে যাওয়া বছর দশেকের ছেলে সাইদুল শেখকে ফিরে পেলেন, গত ১৬ - নভেম্বর রাত্রি ১০ টা ৩০ - এ মুর্শিদাবাদ জেলার নিমতিতার হাট পাড়ায় সৌভিক দাসের বাড়ি থেকে। 




 ওই দুই বন্ধু বর্তমানে জঙ্গিপুর কলেজে পদার্থ বিদ্যা নিয়ে তৃতীয় বর্ষে পাঠরত।

গত ১৬ এই নভেম্বর জঙ্গিপুর রোড স্টেশনে থেকে বিকেল ৫ টা ১৫ মিনিটে আজিমগঞ্জ-মালদা প্যাসেঞ্জার ট্রেনে, নিমতিতা নিজের বাড়ি ফিরছিলেন। 

এমন সময় ট্রেনে দরজার কাছে একাকী বসে থাকতে দেখেন সাইদুল নামে ছেলেটিকে। সৌভিক তার সাথে কথাবার্তা বলতে শুরু করে, ছেলেটির কথা বার্তা তে বোঝা যায় সে ভূল রাস্তায় যাচ্ছে এবং সে রীতিমত হারিয়ে গেছে। 

সৌভিক এবং রাহুল তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় ওকে তাদের বাড়ি নিয়ে যাবে এবং তাকে তার বাড়িতে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। 

নিমতিতা স্টেশনে নেমে তারা রেলওয়ে পুলিশকে সমগ্র বিষয়টা জানান, তারা কোন দায়িত্ব নিতে চাননা ছেলেটির, অবশেষে বুবাই ব্যানার্জি নামে এক হকার মারফৎ সাইদুলের পরিবারে সাথে যোগাযোগ হয় এবং রাত্রি ১০ টা ৩০ মিনিটে তার বাবা সমস্ত ID Proof নিয়ে এসে তার ছেলে কে বাড়ি ফিরিয়ে নিয়ে যান। 




 ছেলে সাইদুল ফিরে পেয়ে আনন্দে আপ্লুত বাবা মহম্মদ সেলিম শেখ। তিনি বলেন সাইদুল এখান তৃতীয় শ্রেণির ছাত্র, গত ১৬ তারিখ সকাল সাড়ে সাতটা নাগাদ তার মার সাথে রাগা রাগি করে সে বাড়ি থেকে বেড়িয়ে যায়। 

এলাকাতে খোঁজ করে সারা দিন, সন্ধ্যে ৭.৩০ নাগাদ ফোন আসে তাদের ছেলে নিমতিতাতে রয়েছে। 




অবশেষে সৌভিক দাস এবং রাহুল বিশ্বাস কে ধন্যবাদ জানাই সে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...