এগোচ্ছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় বুলবুল, রাতেই আছড়ে পড়বে এরাজ্যে



 নিউজ ডেস্ক: 

 অশনি সঙ্কেত। আরও শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে বুলবুল। শনিবার সন্ধের মধ্যে সাগরদ্বীপের কাছে আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘণ্টায় ১৩৫ কিমি বেগে আসতে পারে এই ঝড়। উপকূলবর্তী এলাকায় জারি করা হয়েছে সতর্কতা। এ রাজ্যের উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে আগামী ২৪ ঘণ্টা। কলকাতাতেও শনি এবং রবিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সেই সঙ্গে ৬০-৭০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার মধ্যরাতে এ রাজ্যে সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়া এলাকার মধ্যে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। যে ভাবে গতি বাড়িয়ে এবং শক্তি সঞ্চয় করে বুলবুল এগোচ্ছে মধ্যরাতের আগেই তা আছড়ে পড়ার সম্ভবনা রয়েছে।দুর্যোগ ঠেকাতে আগে থেকেই আটঘাঁট বেঁধেছে প্রশাসন। তৈরি কন্ট্রোল রুম। প্রস্তুত বিপর্যয় মোকাবিলা বাহিনীও। সুন্দরবনে বাড়তি নজর থাকলেও সতর্কতা বেড়েছে দিঘা থেকে কলকাতা, সর্বত্র।ফলে শনিবার সকাল থেকে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। উপকূল অঞ্চলে ঝোড়ে হাওয়া বইবে এবং তার প্রভাব যে কলকাতায় পড়বে তা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতার বিভিন্ন জায়গায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হবে। এই আশঙ্কার কথা মাথায় রেখে তৈরি রয়েছে কলকাতা পুরসভা। সতর্ক রয়েছে কলকাতা পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী।সতর্ক করা হয়েছে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের। চলছে মাইকিং।দিঘা এই মুহুর্তে পর্যটকশূণ্য। দিঘার আশেপাশে দোকানপাট বন্ধ রাখা হয়েছে।সাতজেলায় বন্ধ রাখা হয়েছে স্কুলও।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...