নাইট সার্ভিস বাসের সাথে তেল ট্যাংকারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো ছয়জনের।
জখম আরো ১৫ জন। শনিবার কাকভোরে ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের ফারাক্কা থানার খয়রাকান্দি এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে।
জানা গিয়েছে,
এদিন শিলিগুড়ি কোলকাতা যাচ্ছিল যাত্রী বোঝাই বেসরকারি বাসটি।
অন্যদিকে কোলকাতা থেকে আসাম যাচ্ছিল রিলায়েন্সের তেল ট্যাংকারটি।
৩৪ নম্বর জাতীয় সড়কে রাস্তার কাজ চলায় এক রুটেই হচ্ছিল যান চলাচল।
ঠিক তখনই মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনার পর তৎপরতার সাথে উদ্ধার কাজ চালাচ্ছে স্থানীয় বাসিন্দা সহ পুলিশ প্রশাসন।
আহতদের নিয়ে যাওয়া হয় স্থানীয় বেনিয়াগ্রাম, তারাপুর ও জঙ্গীপুর মহকুমা হাসপাতালে।
পরে আহতদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে।


