আবার আক্রান্ত পুলিশ কর্মী। এবার রতুয়া থানা এলাকায়।

নিজস্ব প্রতিবেদক,




আবার আক্রান্ত পুলিশ কর্মী। এবার রতুয়া থানা এলাকায়। 

পথ দূঘটনায় এক ব্যবসায়ীর মৃত্যু ঘিরে গতকাল রাতে উত্তেজনা ছড়ায় এলাকায়।স্থানীয় বাসিন্দারা মৃতদেহ রতুয়া থানাতে রেখে বিক্ষোভ অবরোধ শুরু করে।

তাদের দাবী বেআইনী ট্যাক্টর এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। পুলিশ প্রশাসন নিশ্চুপ। তাই যানবহন চলাচল নিয়ন্ত্রণের দাবী নিয়ে আন্দোলন শুরু করেন এলাকাবাসী। 

অবরোধ তুলতে যায় পুলিশ। এরপরই পুলিশের সাথে বচসা শুরু হয়।




 পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পুলিশকে লক্ষ করে মারমুখী হয়ে ওঠে জনতা। 

এই ঘটনায় বাপি সিং ও তপন দত্ত নামে দুই পুলিশ কর্মী আক্রান্ত হন।খবর পেয়ে ঘটনাস্থলে এলাকার বিধায়ক সমর মুখ্যার্জী গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করেন। 

আহত পুলিশ কর্মীদের রতুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...