গঙ্গারামপুরে সংগঠন সাজাতে উদ্বোধন হল তৃণমূলের দলীয় কার্যালয়, তৈরী হবে নির্বাচনী রণকৌশল,

বাবাই সূত্রধর, গঙ্গারামপুর, ২৬ নভেম্বর––– 

বিধানসভা নির্বাচনের আগে গঙ্গারামপুরে সংগঠন মজবুত করতে নন্দনপুরের রতনপুরে নবনির্মিত তৃণমূল পার্টি অফিসের উদ্বোধন হল । 




মঙ্গলবার এলাকার বিধায়ক গৌতম দাস আনুষ্ঠানিক ভাবে দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন । 

উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপিতি ললিতা টিগ্‌গা, আইএনটিটিইউসির জেলা সভাপতি মজিরুদ্দিন মণ্ডল, তৃণমূল নেতা নুরুল ইসলাম,সঞ্জয় সরকার,মৃণাল সরকার সহ প্রমুখ ।

 লোকসভা নির্বাচনের ফলাফল পর্যালোচনার পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনের রণকৌশল তৈরি করতেই এমন উদ্যোগ বলে জানিয়েছেন তৃণমূল নেতৃত্বরা । 

 বিধায়ক গৌতম দাস বলেন, দলীয় কর্মীদের একত্রিত ভাবে কাজ করার লক্ষ্যে এলাকায় কার্যালয় উদ্বোধন করা হয়েছে ।

 নির্বাচনী রণকৌশল থেকে শুরু করে একাধিক সমাজসেবা মূলক কাজে ব্যবহৃত হবে পার্টি অফিস ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...