কলকাতা।
রাজপথে বঞ্চনার প্রতিবাদে শিক্ষাবন্ধুদের অবস্থান বিক্ষোভ,
ন্যায্য বেতনের দাবিতে,সমাজে সমবেতন, যোগ্যতা অনুযায়ী বেতনের দাবিতে কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করলেন রাজ্যের শিক্ষা বন্ধুরা,
উল্লেখ্য বিভিন্ন জেলা থেকে আগত রাজ্যের শিক্ষা বন্ধুরাশিক্ষাবন্ধু যৌথ মঞ্চের ব্যানারে উপস্থিত হয়ে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেন,
এই বিক্ষোভ কর্মসূচি তে বক্তব্য রাখেন বাম পরিষদীয় নেতা ড, সুজন চক্রবর্তী, বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান,কবি মন্দাক্রান্তা সেন, বিশিষ্ট শিক্ষক নেতা মঈদুল ইসলাম,
সাহিত্যিক মীরাতুন নাহার, শিক্ষাবন্ধু যৌথ মঞ্চের নেতা নন্দদুলাল দাস,সুনীতি সরকার,নিবারন দাস প্রমুখ,
উপস্থিত প্রত্যেক বক্তারা তাদের বক্তব্যে বলেন যে সর্বশিক্ষা মিশনের আওতায় শিক্ষাবন্ধুরা ই একমাত্র বঞ্চনার শিকার হয়ে চলছে,
এই বঞ্চনার প্রতিবাদে বারবার বিভিন্ন দপ্তরে তারা বারবার আবেদন নিবেদন করে ও সরকার কোনো কর্ণপাত করেনি,
তাই তারা রাজপথে নেমে বিভিন্ন ভাবে প্রতিবাদে সরব হচ্ছেন,
বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী বলেন রাজ্যে একটা ফ্যাসিস্ট সরকার চলছে,
বিরোধী দলীয় নেতা আব্দুল মান্নান বলেন রাজ্য সরকার খেলা,
মেলা, কার্নিভাল করার জন্য টাকা থাকে, কিন্তু শিক্ষা বন্ধুদের বেতনের বেলায় টাকা থাকে না,
যৌথ মঞ্চের নেতা নন্দদুলাল দাস বলেন আমরা রাজ্যের সরকারকে 15দিন সময় দিলাম যদি সরকার কোনো ব্যবস্থা না গ্ৰহন করেন তাহলে তারা আমরন অনশন কর্মসূচি গ্ৰহন করবেন,






