জেলা পুলিশের উদ্যোগে ও রতুয়া থানার ব্যবস্থাপনায় শনিবার এক স্বাস্থ্য শিবির হয়ে গেল রতুয়ায়।
মূলত বন্যাপীড়িত মানুষদের নিয়ে এই স্বাস্থ্য শিবির বলে জানা গেছে।
হাজির ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অরিন্দম সরকার, স্থানীয় বিধয়াক সমর মুখার্জি-সহ অন্যরা।
জানা গেছে, প্রায় ৫০০ বাসিন্দার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার বলেন,জেলা পুলিশের উদ্যোগে গোটা জেলা জুড়ে মানুষের সঙ্গে জন সংযোগ বাড়াতে বিভিন্ন অনুষ্ঠান কার হচ্ছে।
সেখানে স্বাস্থ্য শিবির যেমন রয়েছে, তেমনই পথ নিরাপত্তা নিয়েও সচেতন করা হচ্ছে।

