মালদা রথবাড়ি ফ্লাইওভার কল্যাণ সমিতির উদ্যোগে কালী পূজো উপলক্ষে সোমবার রাত্রে আয়োজন করা হয়েছিল এক নরনারায়ণ সেবার।

মালদা রথবাড়ি ফ্লাইওভার কল্যাণ সমিতির উদ্যোগে কালী পূজো উপলক্ষে সোমবার রাত্রে আয়োজন করা হয়েছিল এক নরনারায়ণ সেবার। জানা যায় কালী পূজা উপলক্ষে সাত দিনব্যাপী ওই ব্যবসায় সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছিল।




 তারমধ্যে দুঃস্থদের বস্ত্র বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সবশেষে সোমবার রাতে এক নরনারায়ণ সেবার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। 

এই বিষয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ব্যবসায়ী নেতা উজ্জল সাহা জানান, প্রতিবছরই কালী পূজা উপলক্ষে ওই ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে নানা উদ্যোগ নেওয়া হয়। 

আজ রাত্রে এক বিশাল নরনারায়ণ সেবার মাধ্যমে সেই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। এদিন কয়েক হাজার ভক্তের মধ্যে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়। রথবাড়ি ফ্লাইওভার কল্যাণ সমিতির এই উদ্যোগকে সাধুবাদ জানান তিনি। 




তার পাশাপাশি তিনি আরো জানান, ওই ব্যবসায়ী সংগঠনের পাশাপাশি মুকুন্দ লাল সাহা পৌর মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগেও কালী পূজা উপলক্ষে সাত দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছিল। তারও সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...