মালদা-শিশু কেন্দ্রের শিক্ষক-শিক্ষাকাদের বেতনের অর্ধেক কেটে নেওয়া হচ্ছে। ১০ মাস ধরে নৈতিক কাজ করা হচ্ছে।
এই নিয়ে প্রতিবাদ জানা এলে এদিন প্রতারিত ওই শিক্ষক-শিক্ষকাদের ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ।
অভিযোগ পুরাতম মালদা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষের বিরুদ্ধে।
তাঁরি নির্দেশে তাঁর পোষা গুন্ডাবাহিনীর হামলায় ঘটনাগুলি ঘটেছে বলে অভিযোগ।
্ আক্রান্ত শিক্ষকদের অভিযোগ, তাঁরা মাসে বেতন পান ৫৪০০ টাকা।
সেই টাকার মধ্যে ২২০০ টাকা কেটে বাকি টাকাটা দেওয়া হচ্ছে।
এর আগে জানালেও আমাদের প্রতি দুর্ব্যবহার করা হয়েছে।
কোনও সদুত্তর না পেয়ে আমরা এদিন ডেপুটেশন দিতে আসি।
চেয়ারম্যানের সঙ্গে এ ব্যাপারে কথা বলতে আসি, কিন্তু উল্টে আমাদের ওপর ব্যাপক মারধর করা হয়।
পরে শিক্ষক-শিক্ষিকারা মিলে পুলিশ সুপার অলোক রাজোরিয়ার কাছে অভিযোগ জানাতে আসেন।



