বিজেপি-‌র অনৈতিক কাজে বীতশ্রদ্ধ হয়ে তৃণমূলে যোগদান করলেন গ্রাম পঞ্চায়েত প্রধান-‌সহ ৩ সদস্য।

মালদা-‌

বিজেপি-‌র অনৈতিক কাজে বীতশ্রদ্ধ হয়ে তৃণমূলে যোগদান করলেন গ্রাম পঞ্চায়েত প্রধান-‌সহ ৩ সদস্য। 




এই ঘটনায় পুরাতন ব্লকের ভাবুক গ্রাম পঞ্চায়েতে বড়সড় ধাক্কা খেল বিজেপি।

 প্রধান লক্ষ্মীরাম হাঁসদা-‌সহ ৩ সদস্য ফুলমণি হেমরম, বিসনি কোরা মুদি ও বাবুরাম হেমরম। 

এদিন তাঁদের দলীয় পতাকা হাতে তুলে দেন জেলা তৃণমূল নেতা বাবলা সরকার। তিনি বলেন,‘‌ভাবুক গ্রাম পঞ্চায়েতে বিজেপি-‌র ব্লক ও জেলা নেতৃত্ব তাদের কাজ করতে দিচ্ছিল না। 

পাশাপাশি যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতটি তৃণমূলের দখলে, দিনকে দিন উন্নয়ন হয়েই চলেছে সেখানে। 

তাই বিজেপি-‌র প্রতি বীতশ্রদ্ধ হয়ে দলনেত্রী মমতা ব্যানার্জির কাজে অনুপ্রাণিত হয়ে তৃণমূলে দলে যোগদান করেন তাঁরা।’‌

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...