মুর্শিদাবাদের 5 নিরীহ শ্রমিকদের মৃত্যুর প্রতিবাদে মোমবাতি মিছিল করলেন জাতীয় কংগ্রেস,
জন্মু ও কাশ্মীরে কাজে গিয়ে পাঁচ জন নিরীহ শ্রমিকদের ঝরে গেল প্রান,
গরীব অসহায় শ্রমিকরা পেটের দায়ে গিয়েছিল মুর্শিদাবাদ জেলা থেকে কাশ্মীরে র আপেল বাগানে দিন মজুরের কাজ করতে,
জঙ্গীদের গুলিতে ঝাঁঝরা হয়ে গেল পাচ পাঁচ টি তাজা প্রাণ,
এই মৃত্যুর প্রতিবাদে, এবং তদন্তের দাবিতে জাতীয় কংগ্রেসের উদ্যোগে এক মোমবাতি মিছিল অনুষ্ঠিত হয় হাসান বিধানসভা র নাগপুর চেকপোস্ট থেকে প্রায় দেড় থেকে দুই কিলোমিটার দূরে বাহালনগর থেকে জাতীয় কংগ্রেসের কর্মীরা এই মোমবাতি মিছিল শুরু করেন,
এই মোমবাতি মিছিলে নেতৃত্ব দেন বিধায়ক মীল্টন রসিদ,
মিছিল শেষে তারা এক প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।




