বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির,

কৃষানু ঘোষ : 




 সোমবার দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং-এর সুন্দরবন অঞ্চলে সোনাখালী এলাকায় "সমব্যথী"নামে এক সংস্থার পরিচালনায় সকাল ১১ টা থেকে দুপুর ৩টা পর্যন্ত প্রায় দুশো জন দুস্থ মানুষ কে চিকিৎসা সেবা দেওয়া হয়। 




শুধু চিকিৎসা করানো নয় ,শারীরিক যাবতীয় প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা (সুগার,বিপী, প্রেসার প্রভৃতি) এবং সঙ্গে পর্যাপ্ত পরিমাণ ঔষধ দেওয়া হয় তাদের। 

 এ দিনের শিবিরে সমব্যথীর ১০ জন সদস্য‌ই উপস্থিত ছিলেন। 



তবে এই শিবিরের মূল উদ্যোক্তা ডাক্তার মেহেদী হাসান মোল্লা এবং আমিনুল ইসলাম খান। সমব্যথীর এই কর্মকান্ডকে সাধুবাদ জানাই এলাকাবাসী। 

 শিবির শেষ হ‌ওয়ার পর সদস্যরা আশ্বাস দেন ভবিষ্যতে এই ধরনের শিবির তারা আরো করবেন। 
।এই ধরনের শিবির রাজ্যের সুন্দর বন এলাকা থেকে জঙ্গল মহল এমনকি উত্তর বঙ্গের বিভিন্ন প্রান্তে করে থাকেন।।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...