দক্ষিণ দিনাজপুর,২২ শে নভেম্বর;
শর্ট সার্কিট থেকে দোকানে আগুন লেগে লক্ষাধিক টাকার ক্ষতি এক ব্যাটারি ব্যবসায়ীর।
ঘটনাটি বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার জ্যোতি বসু রোড এলাকায়।
ঘটনার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে।
লক্ষাধিক টাকার জিনিস ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি দোকান মালিকের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুরো এলাকায়।
দোকান মালিক সূত্রের খবর, জ্যোতি বসু রোড সংলগ্ন এলাকায় তার একটি ব্যাটারির দোকান রয়েছে।
প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত্রি দশটা নাগাদ দোকান বন্ধ করে বাড়ি চলে যান।
হঠাৎই রাত্রি দেড়টা নাগাদ তিনি জানতে পারেন তার দোকানে আগুন লেগেছে।
তড়িঘড়ি দোকানে এসে দমকলে ফোন করলে দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে।
ঘটনায় লক্ষাধিক টাকার জিনিস ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক।
ওই ব্যাটারির দোকানে আগুন লাগায় আশেপাশের স্থানীয় বাসিন্দারা কিছুটা আতঙ্কের মধ্যেই রাত কাটান।
এ বিষয়ে ওই ব্যাটারি দোকানের মালিক তপন বসাক জানিয়েছেন, প্রতিদিনের মতো গতকাল রাত্রি দশটা নাগাদ দোকান বন্ধ করে বাড়ি গিয়েছিলাম, হঠাৎ শুনতে পেলাম দোকানে আগুন লেগেছে সঙ্গে সঙ্গে দোকানে ছুটে আসি এবং দমকল বিভাগে ফোন করি।
দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। শর্ট সার্কিট থেকেই এমন আগুন লেগেছে।
লক্ষাধিক টাকার ব্যাটারি সহ একাধিক জিনিস ছিল আমার দোকানে ।
আগুন লাগায় লক্ষাধিক টাকার ক্ষতিগ্রস্ত হলাম।


