সিউড়ী।
সোমবার বীরভূমের পাথরচাপুড়ীতে দাতা মেহেবুব শাহের মাজার শরীফ প্রাঙ্গনে আজ সম্প্রীতির ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এখানে সারা বাংলা ছাড়াও সারা দেশ থেকে হাজার হাজার মানুষ আসেন মনোস্কামনা পুরনে।
যেখানে ভারত ছাড়াও বাংলাদেশ থেকেও আসেন হাজার হাজার মানুষ।
শুধু ধর্মপ্রান মুসলিম নয়, হিন্দু সম্প্রদায়েরও হাজার হাজার মানুষ আসেন পাথরচাপুড়ীতে।
এবার সেই পাথরচাপুড়ীতে সম্প্রীতির বাতাবরন তৈরী করতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন দাতা মেহেবুব শাহের অন্যতম ভক্ত পূর্ব বর্ধমানের আউসগ্রামের গেঁড়াই গ্রামের দাতা আব্দুল লালন।
তিনি বলেন, দেশ এক অস্হীর পরিবেশের মধ্যে রয়েছে। ধর্ম সম্প্রদায়ের মধ্যে ভেদ-ভাবনা প্রকট হয়ে দাঁড়াচ্ছে।
সেখানে জাতি ধর্ম বর্ন নির্বিশেষে সকলকে এক মঞ্চে এনে সম্প্রীতির ডাক ও যুব সম্প্রদায়কে ক্রীড়া প্রতিযোগিতার প্রতি আকৃষ্ট করতেই দাতা আব্দুল লালন ওরফে লালন ফকিরের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এদিন উপস্হিত ছিলেন জেলা সভাপধিপতি বিকাশ রায় চৌধুরী, পূর্ব বর্ধমানের জেলা সভাধিপতি শম্পা ধারা, আউসগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্দার, তৃনমূলের জেলা সভাপতি অনুব্রত মন্ডল, পাথর চাপুড়ী ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান বিধায়ক মঈনুদ্দীন শামস, সিউড়ীর বিধায়ক অশোক চ্যার্টাজী, ডাঃ মন্ত্রী চন্দ্রনাথ সিন্হা এবং মূল আয়োজক দাতা আব্দুল লালন ও দাতা ডিস্কো।
এদিন মাঠে মোটর বাইক চালিয়ে চমকে দেন মহম্মদ আজহারউদ্দীন, একই সঙ্গে নারী ও পুরুষের কন্ঠে সঞ্চলনা করে সবার নজর কারেন বসিরহাট এলাকার সেখ রমযান।
এদিন প্রায় হাজার পঞ্চাশ মানুষের ভীড় হয় পাথরচাপুড়ী মাঠে।



