মহামান্য উচ্চ ন্যায়ালয়ের অনুমতিক্রমে 18/11/2019 কলকাতার রাজপথে নামেন SSK,MSK সহায়ক সহায়িকা,সম্প্রসারক সম্প্রসারিকা,শিক্ষাবন্ধু, কম্পিউটার শিক্ষক,SSC চাকুরী প্রার্থীরা।
সল্টলেকের করুণাময়ী বাসস্ট্যান্ড থেকে এদিন বেলা ১ টায় মিছিল শুরু করে তাঁরা বালুরঘাট ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করেন।
এদিনের এই মহাসমাবেশে বক্তব্য রাখেন সর্বশিক্ষা অভিযান,বর্তমানে RMSA এর সবচেয়ে তৃণমূল স্তরীয় মূল স্তম্ভ শিক্ষাবন্ধু যৌথমঞ্চের নেতা নন্দদুলাল দাস।
বক্তব্য রাখেন শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের প্রবাদ প্রতিম নেতা মইদুল ইসলাম,SSC চাকুরী প্রার্থীদের নেত্রী অর্পিতা সাহা প্রমুখ।
রাজ্য সরকারের বেতন বঞ্চনা, বিভিন্ন কর্মচারীদের প্রতি ভিন্ন ভিন্ন আচরণ,SSC তে দূর্নীতি প্রভৃতি নানান বিষয়ে তাঁরা সরকারী নীতির বিরুদ্ধে সরব হন।
বিকাশভবনে পূর্বঘোষিত সূচী অনযায়ী প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন দেন তাঁরা।
শিক্ষা সচিব নেন ডেপুটেশন,তিনি আশ্বাস দেন মাননীয় মন্ত্রীর নজরে দাবীগুলি পৌঁছে দেওয়ার।
আন্দোলনকারীরা আবারও হতাশ,শিক্ষামন্ত্রী সশরীরে তাঁদের জীবন যন্ত্রণার কথা না শোনায়।
বিভিন্ন সংগঠনের নেতৃত্ব ঘোষণা করেন আগামী 05/12/2019 এর মধ্যে মহামান্য আদালতের অনুমতিক্রমে আবারও পথে নেমে বৃহত্তর আন্দোলন কর্মসূচি নেওয়ার।


