নিজস্ব সংবাদদাতা , হাওড়া:
মানুষকে সচেতন করতে ও সামাজিক বার্তা প্রদান করতে পদযাত্রায় সামিল হলেন মানুষ।হাওড়ার বালিটিকুরীতে অনুষ্ঠিত হওয়া এই অনুষ্ঠান ভালই নাড়া দিল জনহৃদয়ে।বালিটিকুরী নেতাজী বালক সংঘ ও দাশনগর থানা সমন্বয় কমিটির যৌথ উদ্যোগে এই জনসচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয়।সমগ্র অনুষ্ঠানটির তদারকি করেন বিশিষ্ট শিক্ষক তথা জাতীয় ফুটবলের কোচ বিভাস দেয়াশী।তিনি জানান, পরিবেশ পরিস্কার রাখার জন্য তাঁদের এই উদ্যোগ।পাশাপাশি জল অপচয় বন্ধ করা, জল সঞ্চয় করা , প্ল্যাস্টিক বন্ধ করা , ডেঙ্গু- ম্যালেরিয়া যাতে না হয় তারজন্য বাড়ির আশাপাশ পরিস্কার রাখা, পুকুর ভরাট না করা প্রভৃতি বিষয়গুলি সম্পর্কে মানুষকে সচেতন করার উদ্দেশ্যেই এই পদযাত্রা।এই পদযাত্রা শুরু হয় বালিটিকুরীর নেতাজি বালক সংঘ থেকে ।মুক্তরাম হাই স্কুল হয়ে এই পদযাত্রা শেষ হয় দাশনগরে বলে তিনি জানান।এই জনসচেতনতা মূলক পদযাত্রায় উপস্থিত ছিলেন হাওড়ার শিবপুর কেন্দের তৃণমূল বিধায়ক জটু লাহিড়ী, পঞ্চাশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তিলকেশ মন্ডল , মোহনবাগান অ্যাথেলেটিক ক্লাবের সহ সভাপতি অসিত চ্যাটার্জি , মোহনবাগান অ্যাথেলেটিক ক্লাবের কোষাধ্যক্ষ তন্ময় চ্যাটার্জি , নেতাজী বালক সংঘের সভাপতি ও সম্পাদক শৈবাল চ্যাটার্জি ও বিপ্লব দে , দাসনগর থানার আই সি সুবিন্দু সরকার এবং সমাজসেবী বানিব্রত কাঁড়ার সহ বিভিন্ন ক্লাবের সদস্যরা।এই পদযাত্রার দ্বারা দাসনগর থানা সেভ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচিও পালন করে।এই পদযাত্রায় ছোট ছোট বাচ্চারা সামিল ছিল। সমগ্র অনুষ্ঠানটিকে ঘিরে এলাকার মানুষদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মত।
