শাক সবজির দাম আকাশছোঁয়া,

হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকে অবস্থিত ডেলি মার্কেট সেখানে বসে দৈনন্দিন বাজার, শাক সবজির দাম আকাশছোঁয়া, বিপাকে পড়েছে সাধারণ মানুষ | 



  

এক ক্রেতা কালু দাস জানান আমরা গরিব মানুষ, আগে এক কিলো করে আমরা বাজার করতাম, এখন শাকসবজি যে আকাশছোঁয়া দাম তার জন্য এখন আমাদের সবজি কেনা অসম্ভব হয়ে গেছে, আড়াইশো গ্রাম করে নিয়ে যাই সেটাতেই কোন রকম রান্না করে খেতে হচ্ছে, সবজির দাম বাড়ছে স্টক করছে ব্যবসায়ীরা তার জন্য সেটাই বন্ধ করতে হবে, তাহলে শাকসবজির দাম স্বাভাবিক হবে | 

 এক বিক্রেতা ভোলা দাস জানান সবজির বাজার পুরো আকাশছোঁয়া, আমরাতো বিক্রেতা কি করব আমরা কিনে আনছি আর সেটাই সবজি বিক্রি করছি, আলুর গোডাউন থেকে নিয়ে শুরু করে সব জায়গায় ব্যবসায়ীরা স্টক করছে, এই স্টক করার ফলে বিপাকে পড়তে হচ্ছে সাধারণ মানুষদের |

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...