রাস্তা পার হতে গিয়ে মর্মান্তিক মৃত্যু এক চা-‌বিক্রেতার।

মালদা-‌

রাস্তা পার হতে গিয়ে মর্মান্তিক মৃত্যু এক চা-‌বিক্রেতার।



 পুলিশ জানিয়েছে, মৃতের নাম গণেশ টুডু(‌৫০)‌। মালদা থানার আদিনার গোয়ালপাড়ায় বাড়ি তাঁর।

 তাঁর আট মাইলের হাটে চায়ের দোকান রয়েছে। 

শুক্রবার করে বিকেল ৪ টা নাগাদ দোকান বন্ধ করে বাড়ির দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। 

সাইকেল সঙ্গে নিয়ে হেঁটে হেঁটে ৩৪ নম্বর জাতীয় সড়ক পার হওয়ার সময় একটি ভারী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারলে চাকায় পিষ্ট হন তিনি। 

গাড়ির চাকা তাঁর মাথার ওপর দিয়ে গেছে বলে জানায় পুলিশ। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

পুলিশ পরে গিয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় মালদা মেডিক্যালের মর্গে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...