কিংবদন্তী রবীন্দ্রসংগীতশিল্পী মায়া সেনের জন্মদিবস উদযাপিত হল কলকাতার বিড়লা একাডেমীতে।
গতকাল, ২০ নভেম্বর সন্ধ্যে ৬ টায় সপ্তপর্ণীর উদ্যোগে আয়োজিত হয় শিল্পীর জন্মদিবস।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কাবেরী চৌধুরী এবং কৃষ্ণা রায়চৌধুরী ।
শিক্ষাগুরু মায়া সেনের ছবিতে মাল্যদান করেন সুতনু মিত্র। এছাড়াও আরও অনেকেই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন শিল্পীর উদ্দেশ্যে।
স্মৃতিচারণ করতে গিয়ে অপালা বসু সেন বলেন, মায়া দিদি শুধু শিক্ষাগুরুই ছিলেন না, মা-বাবা সমস্তকিছুই ছিলেন তিনি।
গঙ্গাজলে গঙ্গাপুজার মত সংগীতের মাধ্যমেই শ্রধাঞ্জলি জানানো হয় শিক্ষাগুরু, শিল্পী মায়া সেনকে। সম্মেলক সংগীতে সপ্তপর্ণী।
এছাড়া সংগীত পরিবেশন করেন অপালা বসু সেন, সুতনু মিত্র, জয়তী চক্রবর্তী, অগ্নিভ বন্দ্যোপাধ্যায়, প্রবুদ্ধ রাহা, কৃষ্ণা রায়চৌধুরী, কাবেরী চৌধুরী এবং আরও অনেকে।
যন্ত্রানুষঙ্গে ছিলেন দেবজ্যোতি গোস্বামী ও সুমন মুখার্জি।


