ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিসমেন্ট রেগুলেটরি কমিশন বা পশ্চিমবঙ্গ আরোগ্য নিকেতন নিয়ন্ত্রক আয়োগের উদ্যোগে রবিবার একটি আলোচনা চক্র অনুষ্ঠিত হল মালদা মেডিক্যাল কলেজের সভাঘরে।
এখানে পরিবেশ, পরিষেবা, স্বচ্ছতা আরোগ্য নিয়ে আলোচনা হয়েছে।
এই সভায় ছিলেন কমিশিনের চেয়ারপার্সন বিচারক অসীম কুমার বন্দ্যোপাধ্যায়, সচিব আরশাদ হাসান ওয়ারসি, সদস্য মধুসূদন বন্দ্যোপাধ্যায়, মাখনলাল সাহা, মৈত্রেয়ী বন্দ্যোপাধ্যায় , উপসচিব শিবাজি আদক, অতিরিক্ত জেলাশাসক অশোক মোদক প্রমুখ।

