রবিবার সকাল থেকেই মালদা জেলাই আফগারি দপ্তরের পরীক্ষার জন্য। জেলাতে মোট ৩৯ টি স্কুলে এই পরীক্ষা নেওয়া হচ্ছে।
সকাল সাড়ে এগারোটা পর্যন্ত পরীক্ষার্থীদের পরীক্ষা হলে ঢোকার অনুমতি ছিল।
মোথাবাড়ি থেকে আসা পরীক্ষার্থী সোনা পারভীনের কাগজপত্র অপ্রস্তুত থাকার কারণে ৫ মিনিট দেরি হয়। সে কারণে পরীক্ষার হলে ঢোকার জন্য বারবার অনুরোধ করার কারণে ক্ষিপ্ত হয়ে যায় মালদা ইংরেজবাজার থানার মহিলা সাব-ইন্সপেক্টর শারিফা খাতুন বলে অভিযোগ।
তারপর সেই পরীক্ষার্থী সোনা পারভীনকে বেধড়ক লাথি ও ঘুশি মারে সেই পুলিশ অফিসার।
তারপর পরীক্ষার্থীর পরীক্ষার কাগজপত্র কেড়ে নিয়ে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় স্কুল ক্যাম্পাস থেকে।
ঘটনাটি ঘটেছে মালদা গার্লস স্কুলে। অনেক অনুরোধের পরেও বসতে দেয়া হয়না পরীক্ষায়।
পরীক্ষার্থী আরো বলেন এই মারধরের প্রতিবাদে অভিযোগ জানাবেন মালদা ইংলিশবাজার থানায়।
এদিকে সেখানেই ডিউটিরত অবস্থায় এক মহিলা পুলিশ কনস্টেবল নবাবী রায় ঘটনা সম্পর্কে বলেন ৫ মিনিট দেরি হওয়ার কারণে পরীক্ষার্থীকে পরীক্ষা হলে ঢুকতে দেওয়া হয়নি।
পরীক্ষার্থীদের ধাক্কাধাক্কিতে আহত হন এমনই অভিযোগ।
এদিকে মালদা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জিজ্ঞাসায় বলেন সারা জেলাতে ৩৯ টি স্কুলে এই পরীক্ষা হচ্ছে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।


