পথ দুর্ঘটনা কমাতে গঙ্গারামপুর থানার তরফের গাড়ি চালকদের নিয়ে সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়,

বাবাই সূত্রধর,

দক্ষিণ দিনাজপুর,২৭ নভেম্বর; 




পথ দুর্ঘটনা কমাতে গঙ্গারামপুর থানার তরফের গাড়ি চালকদের নিয়ে সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয় গঙ্গারামপুর থানা চত্বরে। 

মুখ্যমন্ত্রী গঙ্গারামপুরের স্টেডিয়ামের সভা থেকেই পথ দুর্ঘটনা কমাতে জেলা পুলিশ সুপারকে নির্দেশ দেন ,এরপরে জেলা পুলিশ প্রশাসনের তরফে সেভ ড্রাইভ সেভ লাইফ এর মতো একাধিক কর্মসূচি জোরদার করা হয় জেলা পুলিশ প্রশাসনের তরফে ।




বুধবার গঙ্গারামপুর থানা চত্বরের মধ্যেই থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু ,ট্রাফিক ওসি বাবুল হোসেনকে নিয়ে গঙ্গারামপুরে গাড়ি চালকদের নিয়ে সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয় ।

আইসি জানিয়েছেন, পথ দুর্ঘটনা কমাতে চালকদের সচেতন করা হয়েছে যা আরও বিভিন্ন কর্মসূচি থানার তরফ নেওয়া হবে । 




পুলিশের এমন কাজ কে সাধুবাদ জানিয়েছেন সকলেই ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...