উলুবেড়িয়া, হাওড়া,
শাবলের ঘায়ে ভাগ্নি মৃত, উলুবেড়িয়া,
বাবা মায়ের সাথে ছেলে ও বৌমার ঝগড়া থামাতে গিয়ে মামার শাবলের আঘাতে মারাত্মক জখম হয়ে হাসপাতালে ভর্তি ও পরে মৃত্যু হয় 25বৎসরের মহিলা এক সন্তানের জননী আসনারা বেগম,
ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া থানার সমরুক সেখ পাড়া তে,
গত ইংরেজি 24/11/2019, তারিখে সেখ ইজারুল ( 72)এর সহিত তার বড়ো ছেলে সেখ হাপিজুল(48)এর সহিত পারিবারিক ঝগড়া বাধে,
এই ঝগড়ার আকার চরমে ওঠে,
হাপিজুল বৃদ্ধ পিতা কে মারধোর করতে থাকে,
কাছে ই বাড়ী হাফিজুরের ভাগ্নি আসনারা বেগম নিজের দাদুকে মামা মারধোর করছে দেখতে পেয়ে ছুটে আসে মারপিট ছাড়াতে,
রাগে হাপিজুল ভাগ্নি আসনারা বেগম কে শাবল দিয়ে মাথায় আঘাত করে,
পরে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়,অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতার নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়,
এবং সেখানেই আসনারা বেগমের মৃত্যু হয় বুধবার দুপুরে,



