ইংরেজবাজার শহরের ফুলবাড়িতে শুরু হল সাড়ে তিনশো বছরের ঐতিহ্যবাহী রায় পরিবারের কার্তিক পুজো।

মালদা ঃ 

ইংরেজবাজার শহরের ফুলবাড়িতে শুরু হল সাড়ে তিনশো বছরের ঐতিহ্যবাহী রায় পরিবারের কার্তিক পুজো।




 পারিবারিক উদ্যোগে এই পুজোর আয়োজন হলেও বহু বছর ধরে এই পুজো সর্বজনীনের রূপ নিয়েছে। কার্তিক পুজোকে ঘিরে ফুলবাড়ি চত্বর জুড়ে বসে বিশাল মেলা। 

১৫ দিন ধরে চলে সেই মেলা। এক সময়ে এই মেলায় মূলত কাঠের তৈরি আসবাবপত্র ও মাটির বাসন-কোসন বিক্রি হত বেশি। 

এখনও সেই রেওয়াজ বহাল থাকলেও শিশুদের খেলনা থেকে শুরু করে হরেক কিসিমের জিনিসপত্র বিক্রি হয় এই মেলায়। 

শনিবার সকাল থেকেই ফুলবাড়ি চত্বর জুড়ে মেলার দোকানপাট বসতে শুরু করেছে। ইং

রেজবাজার শহরের ফুলবাড়িতে মহানন্দা নদীর পারে রয়েছে তৎকালীন জমিদার, রায় পরিবারের দালানবাড়ি। সেই বাড়িরই নাটমন্দিরে সাড়ে তিনশো বছরের বেশি সময় ধরে হয়ে চলেছে কার্তিক পুজোর আয়োজন। 

রায় পরিবার সূত্রে জানা গিয়েছে, সুলতানি আমলে এই পুজোর সূচনা হয়েছিল। রায় পরিবারের পূর্বপুরুষেরা জমিদার ছিলেন। 

মূলত তুঁত ও আমের ব্যবসা ছিল তাদের। গঙ্গা, কালিন্দ্রী এবং মহানন্দা-এই তিন নদীপথে তাদের সেই ব্যবসা বাণিজ্য চলত।

 তারাই পুজো চালু করেন। এই পরিবারের কার্তিক পুজোর বৈশিষ্ট্য হল, বিশাল আকারের কার্তিক প্রতিমার সঙ্গে থাকে তিনটে আলাদা চালা। 

কার্তিক এখানে বাঁকে বিহারী রূপে পুজিত হন। কার্তিককে ঘিরে থাকা সেই তিনটে চালায় অধিষ্ঠিত থাকেন আরও ২২ জন দেবদেবী।

 সেই দেবদেবীদের মধ্যে উল্লেখযোগ্য, শিব, রাম, লক্ষণ, বিষ্ণু, ব্রহ্মা, দুর্গা শ্রীকৃষ্ণ, জয়া, বিজয়া, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, মহালক্ষ্মী, সাবিত্রী, অন্নপূর্ণা, ভরত, শত্রুঘ্ন, বিশ্বামিত্র মুনি, বাল্মিকী মুনি প্রমুখ। 


রায় পরিবারের বর্ষীয়ান সদস্য রুনেন্দু কুমার রায় বলেন, "সেই সুলতানি আমল থেকে এই কার্তিক পুজো হয়ে আসছে। 

আমাদের পরিবারের পূর্বপুরুষরা সাড়ে তিনশো বছর আগে এই পুজোর প্রচলন করেছিলেন। মূলত পারিবারিক পুজো হলেও প্রথম থেকেই এই পুজো সর্বজনীন।

 সেই পুরনো আমল থেকে নিয়মনিষ্ঠা সহযোগে পুজো হয়ে আসছে। এ বারেও তার ব্যতিক্রম হচ্ছে না।" এদিকে, এই কার্তিক পুজোকে ঘিরে ফুলবাড়ি চত্বর জুড়ে বসেছে বিশাল মেলা।

 রবিবার পুজোর সূচনা হলেও শনিবার সকাল থেকে মনস্কামনা রোড, বিএস রোড সহ রাস্তাগুলিতে দোকানপাট বসতে শুরু করেছে। 

খাট-পালঙ্ক থেকে শুরু করে স্টিলের বাসন, তেলেভাজা থেকে মুখরোচক গুড়কাঠি, চিনিকাঠি, শিশুদের খেলনা থেকে লোহা-মাটির তৈরি বিভিন্ন সামগ্রী- সবেরই দোকান বসে গিয়েছে।

 ১৫ দিন ধরে চলবে ঐতিহ্যবাহী এই কার্তিক পুজোকে ঘিরে এই মেলা।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...