পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা করে এক যুবক ,,,,,,,,,,,

পার্থ কুশারী ,

নরেন্দ্রপুর ,দক্ষিণ চব্বিশ পরগনা :---

-- পুলিশ সেজে প্রতারণা ও হুমকি দিয়ে টাকা আদায় করার ঘটনায় একজনকে গ্রেফতার করল নরেন্দ্রপুর থানার পুলিশ।




 ধৃতের নাম সৌমিত্র মন্ডল। তার বাড়ি সন্দেশখালি। নরেন্দ্রপুর থানা এলাকার আতাবাগান থেকে বুধবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। 

 তার বিরুদ্ধে অভিযোগ লালবাজারের পুলিশ পরিচয় দিয়ে দেবব্রত মন্ডল নামে এক ব্যাক্তির কাছ থেকে ১০ হাজার টাকা আদায় করে। 

এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। 

তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। আজ তাকে বারুইপুর আদালতে তোলা হয়েছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...