প্রয়াত চিত্রসাংবাদিক মিসবাহুল হক,

নিজস্ব প্রতিবেদক, 

মালদা,।



 আমাদের মধ্যে আর নেই সকলের প্রিয় চিত্র সাংবাদিক মিসবাহ-উল-হক।

 মঙ্গলবার রাত দুটো নাগাদ হার্ট আটক এ মারা যান মাঝ বয়সি এই চিত্র সাংবাদিক।

 প্রায় এক যুগ ধরে সাংবাদিকতার পেশার সাথে যুক্ত ছিলেন তিনি। 

 বর্তমান পত্রিকা ছাড়াও দেশ বিদেশের অনেক পত্র পত্রিকাই নিয়মিত তার তোলা ছবি প্রকাশ হত। মিসবাহুল হকের এই অকাল প্রয়াণে মর্মাহত মালদার সাংবাদিকরা।

 জেলার সাংবাদিকরা থেকে বিভিন্ন সরকারি দপ্তরে আধিকারিকরা জানান, ছবি তোলার দক্ষতা ছাড়াও ওনার অনেক বিষয়ে দক্ষতা ছিলো।লিখতেন ও ভালো।

 বুধবার দুপুর ১ টা নাগাদ মিরচকে তাকে শেষ শ্রদ্ধা জানানানো হয়। তার আগে সকাল 11 টা নাগাদ জেলার প্রশাসনিক ভবনের সামনে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে জেলার সমস্ত সাংবাদিক তাকে শ্রদ্ধা নিবেদন করেন।

 তাঁর আত্মার শান্তি কামনা করেন সকল সাংবাদিক। 

এদিকে তার অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে জেলা সাংবাদিক মহলে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...