গোপালনগরের ছেলে ভেঙ্কটেশ, যে মাস ছয়েক আগে গাছ লাগানোর বার্তা নিয়ে সাইকেলে চেপে বনগাঁ থেকে পাড়ি দিয়েছিল মেঘালয়ের মৌসিনরামের উদ্দেশ্যে এবং সফল ভাবে ফিরে এসেছিল সপ্তাখানেক এর মধ্যেই।
আবার ও সেই পরিবেশ মা কে বাঁচানোর জন্য সে আগামী ১লা ডিসেম্বর পাড়ি দিতে চলেছে বনগাঁ থেকে সাইকেলে চেপে সুন্দরবন তথা বঙ্গোপসাগরের উদ্দেশ্যে, তবে এবার গাছ নয়, এবার তার উদ্দেশ্য হল "STOP PLASTIC, SAVE EARTH" অর্থাৎ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করে পরিবেশকে বাঁচানো।
জানা গেছে যে, সে পথ চলতি মানুষদের প্লাস্টিক সামগ্রী বর্জনের অনুরোধের সাথে সাথে পরিবেশ বান্ধব ব্যাগ প্রদান করবে, সাথে করে আরও সেখানকার দুঃস্থ স্কুল পড়ুয়াদের জন্য কিছু শিক্ষা সামগ্রী এবং মহিলাদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য স্যানিটারি ন্যাপকিন নিয়ে যাচ্ছে,
তার বক্তব্য অনুযায়ী "পরিবেশ রক্ষার পাশাপাশি আমাদের শিক্ষা এবং স্বাস্থ্যের দিকেও লক্ষ্য রাখা প্রয়োজন,
বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষদের।"
তার এই পুরো অভিযানটি সম্পূর্ণ করতে কয়েকদিন সময় লাগবে বলে জানা গেছে। তার এই মহৎ উদ্দেশ্য এবং অভিযানের জন্য আমরা তাকে শুভেচ্ছা জানায়।
