ঝাড়খণ্ড মুক্তি মোর্চা পার্টির ডেপুটেশন মালদার গাজোল থানায়,

নিজস্ব প্রতিবেদক,

 মালদা। 




 পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ গাজোল ব্লক ঝাড়খণ্ড মুক্তি মোর্চা পার্টির তরফ থেকে দুপুর দুটো নাগাদ মালদা জেলার গাজোল থানায় 18 দফা দাবি নিয়ে ডেপুটেশন প্রদান করা হয় ।

 উক্ত ডেপুটেশন প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা ঝাড়খন্ড পার্টির সভাপতি সোমনাথ হেমব্রম, গাজোল ব্লক সভাপতি জোসেপ কিস্কু প্রমুখ। 

উক্ত ডেপুটেশন প্রদান কর্মসূচিতে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা আনুমানিক 350/ 400 জন কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। মালদা জেলার ডিএসপি ডি এন টি সাহেবের হাতে তাদের 18 দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন JMM নেতৃত্ব। 

প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে তাদের দাবিগুলো যতটা সম্ভব প্রশাসন বিবেচনা করে দেখবেন এবং ন্যায় বিচার করবেন ।

 এরপর বৈকাল 4টা নাগাদ ডেপুটেশন প্রদান কর্মসূচি শান্তিপূর্ণভাবে সমাপ্ত ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...