প্রতিবেদক , এবি বঙ্গনিউজ,
খুবই ছোট বেলা থেকে সাহিত্যের প্রতি চরম অনুরাগ এই প্রতিভাবান তরুণ কবি আলামিন ইসলামের |
মাওলানা আজাদ একাডেমি থেকে বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ এই ছাত্র বর্তমানে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ছাত্র |
1998 সালে মুর্শিদাবাদের কোলান গ্রামে জন্ম হয় আলামিন ইসলামের |
স্কুল জীবনেই তার প্রথম কবিতার প্রকাশ তার পর তিনি একের পর এক লিখে চলেছেন পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং ত্রিপুরার বিভিন্ন বাণিজ্যিক এবং অবাণিজ্যিক পত্রিকায় |
তার প্রথম প্রকাশিত কবিতা সংকলন "পরিযায়ী শব্দের কোলাজ" বাংলা সাহিত্যে একটি নতুন আলোড়ন |
বর্তমানে আলামিন ইসলাম সংগীত জগতে ও সফলভাবে পদার্পণ করেছেন |
সম্প্রতি শুটিং শেষ হলো "ও সাজনা " নামক সঙ্গীত অ্যালবামের , যার গীতিকার আলামিন ইসলাম |
গানটির কণ্ঠ দিয়েছেন ওপার বাংলার বিখ্যাত কন্ঠশিল্পী আমির আলী |
বাংলা সাহিত্য এবং সংগীত কে তিনি আবার ছন্দে ফিরিয়ে আনার গভীর প্রচেষ্টায় নিজেকে নিয়োজিত করে রেখেছেন |

