মহাসমারোহে পালিত ছট পুজো, বোলপুরে,

অরিত্র ঘোষ,  বোলপুর ,




ছট মানে ছট মাইয়া। সূর্যের আরেক নাম। সূর্যকেই পুজো করা হয় ছট পুজোয়। 

কার্ত্তিক মাসের অমাবস্যার পর ষষ্ঠীতে এই পুজো হয়। পুজোর নিয়ম মেনে প্রথম দিন মহিলারা একবার লাউ ভাত খেয়ে ১২ ঘণ্টা উপবাসে থাকবে।

 তারপর খাবার খেয়ে ২৪ ঘণ্টা তারপর খাবার খেয়ে ৩৬ ঘণ্টা উপবাসে থেকে, জলাশয় অথবা নদীতে গিয়ে আবক্ষ জলে দাঁড়িয়ে সূর্য দেবতার কাছে নিজের মনের চাহিদা জানাবে। 

ছট পুজোর কোনও মন্ত্র নেই। যার যে ভাষায় সূর্যের কাছে মনবাসনা জানানোর ইচ্ছে, তিনি সে ভাষাতেই বলবেন মনে মনে। 




বিভিন্ন উপকরণ সাজিয়ে আরাধনা করা হয় সূর্য দেবতার,যার মধ্যে অন্যতম কলার কান্দি এবং ঠেকুয়া। বোলপুর শহরের কয়েকশো মানুষ ভিড় করেন এই জলাশয়ের ঘাটে। 

 আজ সূর্য অস্ত যাবার সময় এবং আগামীকাল ভোরে সূর্য উদয় হবার সময়ে বিহারী সম্প্রদায়ের মানুষজন মেয়ে ওঠেন সূর্য অর্থাৎ ছট মায়ের আরাধনায়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...