ছট উপলক্ষে সূর্য প্রণাম করতে মহানন্দা নদীতে হাজারো ভক্তের ভিড়।

মালদা, ২ নভেম্বর : 




ছট উপলক্ষে সূর্য প্রণাম করতে মহানন্দা নদীতে হাজারো ভক্তের ভিড়।

 শনিবার বিকেলে শহরের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা জ্বালা নিয়ে উপস্থিত হন মহানন্দা নদীর তীরে বালুরচর সদরঘাট রামকৃষ্ণ মিশন ঘাট পুলিশ লাইন ঘাট সহ বিভিন্ন ঘাটে ভিড় জমিয়েছিলেন ভক্তরা। 

ঢাক ব্যান্ডপার্টি সহ বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে ডালা সাজিয়ে মহানন্দা নদীর তীরে উপস্থিত হয়েছিলেন ভক্তরা। প্রতি নিষ্ঠার সাথে ভক্তরা মাথায় জ্বালা নিয়ে উপস্থিত হন নদীপাড়ে। 




কেউবা তাদের মনোবাঞ্ছনা পূর্ণ হওয়ার পর গন্ডি কেটে মহানন্দা নদীর তীরে পৌঁছান। ইংরেজবাজার শহর ছাড়াও পুরাতন মালদার সাহাপুর সহ বিভিন্ন এলাকায় উপলক্ষে প্রচুর ভক্তের সমাগম ঘটে। 

বেলা তিনটা থেকে ভক্তরা ভিড় জমাতে শুরু করে মহানন্দা নদীর তীরে।সাড়ে চারটা নাগাদ সূর্য অস্ত নামতেই স্নান সেরে সূর্য প্রণাম করে জ্বালা নিয়ে ঘরের পথে ফিরেন ভক্তরা।

ছট পূজা দেখতে হাজারো ভক্ত এদিন ভিড় জমিয়েছিলেন মহানন্দা নদীর তীরে।মহানন্দা নদীর তীরে বিস্তীর্ণ এলাকাজুড়ে কাদা থাকায় কিছুটা সমস্যায় পড়তে হয় ভক্তদের। 




ছট্টু যাতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে নদীপথে স্পিডবোট নিয়ে টহল দেয় বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। 

মহানন্দা নদীর তীরে মোতায়েন ছিল বিশাল পুলিশবাহিনী। তারা প্রতিটি মুহূর্ত নজরদারি রেখেছিল সেখানে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...