*সাংবাদিকতায় অসামান্য অবদানের জন্য জাতীয় শিক্ষা দিবসে সংবর্ধিত হলেন মোথাবাড়ির দুই সাংবাদিক* ।

নিজস্ব প্রতিবেদক, ==================== 

সাংবাদিকতায় অসামান্য অবদানের জন্য জাতীয় শিক্ষা দিবসে সংবর্ধিত হলেন মোথাবাড়ি এলাকার দুই সাংবাদিক তনয় কুমার মিশ্র ও রেজাউল করিম। 




সংবর্ধিত করলেন মোথাবাড়ি থানার বাঙ্গীটোলা এলাকায় অবস্হিত রৌফিয়া ইসলামিয়া জুনিয়ার মাদ্রাসা ।

 এদিন দুই সাংবাদিক কে মানপত্র, উত্তরিয় পরিয়ে সংবর্ধিত করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সম্পাদক তথা কর্ণধার নজরুল ইসলাম মোথাবাড়ি বিধানসভার বিধায়ক সাবিনা ইয়াসমিন । 

দুই সাংবাদিক ছাড়াও এদিন এলাকার বিভিন্ন শিক্ষা বিদ ও শিক্ষক শিক্ষিকা দের সংবর্ধনা দেওয়া হয় ।

 ভারতের প্রথম শিক্ষা মন্ত্রী আবুল কালামআজাদের জন্মদিন উপলক্ষে একগুচ্ছ অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় শিক্ষা দিবস পালন করে বাঙ্গীটোলার রৌফিয়া ইসলামিয়া জুনিয়ার মাদ্রাসা ।

 উক্ত অনুষ্ঠানে পৌরহিত্য করেন এস এস সির প্রাক্তন চেয়ারম্যান আব্দুল ওহাব । সংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীর নাচ গান আবৃত্তি নাটক মঞ্চস্থ করে ।

অভিভাবকদের কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সাবিনা ইয়াসমিন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল, শিক্ষা কর্মাধ্যক্ষ প্রতিভা সিং কালিয়াচক দুই নং ব্লকের শিক্ষা কর্মাধ্যক্ষ আব্দুল মাজিদ, শিক্ষা রত্ন তানিয়া রহমত সহ একাধিক ব্যক্তিত্ব।।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...