বাবার বকুনির কারনে আত্মঘাতী হলেন ছেলে,

মালদা, ২০ নভেম্বর-




দেরি করে আসায় বাবা ছেলের গালে চড় মারেন। অভিমানে চলন্ত ট্রেনে গলা দিয়ে আত্মঘাতী হলেন ছেলে।

 জানা গেছে, মৃতের নাম সেনাউল শেখ(‌২০)‌। মালদা থানার মহিষাবাথানি এলাকায় বাড়ি তাঁর।

 দাদনে ভিন রাজ্যে কাজ করতেন তিনি। ৫ ভাইয়ের মধ্যে সে ছিল সবার ছোট। 

রাতে এলাকায় জলসা চলছিল। জলসা দেখে বাড়িতে দেরিতে আসায় বাবা বানিজু্দ্দিন শেখ তাঁর গালে এক চড় মারেন।

 এরপর সেনাউল ঘরে ঘুমতে চলে যান। বুধবার সকালে স্থানীয়দের মুখে শোনা যায় তাঁর আত্মহত্যার কথা। দেহ দু’‌খন্ড হয়ে যায়। 

রেল পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় মালদা মেডিক্যালের মর্গে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...