গঙ্গারামপুরের প্রশাসনিক বৈঠক সেরে মঙ্গলবার বিকেল সাড়ে তিনটে নাগাদ, হেলিকপ্টারে চেপে মালদা মালদা এয়ারপোর্টে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রশাসনিক কর্তাদের নিয়ে সাড়ে পাঁচটা নাগাদ মালদা কলেজ অডিটোরিয়ামের দুর্গা কিংকর সদনে প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করেন তিনি।
বৈঠকের শুরুতে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
এদিন ভুতনি ও নাককাটি সেতুরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর সফরের আগে ঝাড়খন্ড দিসম পার্টির জেলা জুড়ে আট জায়গায় রাজ্য সড়ক অবরোধ করায় মালদা জেলা পুলিশকে ধমক মুখ্যমন্ত্রীর। কাজ না করলে নাটক করুন।
এর পেছনে মদত রয়েছে একটি বিশেষ দল। নাম না করে নিশানা বিজেপিকে।
কেন অন্য রাজ্য থেকে বাংলা অবরোধ ঝাড়খন্ড দিসম পার্টির। নদী পার মালদায় কেন প্রশ্ন মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার মালদা জেলা প্রশাসনিক আধিকারিকদের নিয়ে মালদা কলেজ অডিটোরিয়ামের দুর্গা কিংকর সদনে প্রশাসনিক বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মালদা জেলা প্রশাসনিক আধিকারিক এবং জেলার বিভিন্ন থানার আইসি, ওসি, বিডিও, বিভিন্ন দপ্তরের আধিকারিক এবং মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সদস্যরা উপস্থিত ছিলেন এই প্রশাসনিক বৈঠকে।
এই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন এবং বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাস করেন। তার পাশাপাশি জেলার উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়েও পুলিশ প্রশাসনকে সতর্ক করেন। একই সঙ্গে এদিনের এই মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স এর পক্ষ থেকে সম্পাদক জয়ন্ত কুন্ডু বেশ কিছু দাবি-দাওয়া তুলে ধরেন মুখ্যমন্ত্রীর সামনে।
জেলার সার্বিক উন্নয়ন এবং কর্মসংস্থানের লক্ষ্যে শিল্প পরিকাঠামোর বাড়ানোর প্রস্তাব রাখা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের এই প্রশাসনিক বৈঠকের মঞ্চ থেকে সাংবাদিকদের জন্য পেনশনের ঘোষণা করেন।
সাংবাদিকদের চাকুরি চলে গেলে তাদের দুই বছর আর্থিক সাহায্য করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে মুখ্যমন্ত্রীর কনভয় মহানন্দা ভবনে পৌঁছায়।
জানা যায় এদিন মহানন্দা ভবনে রাত্রি যাপন করবেন মুখ্যমন্ত্রী। সকালে মুর্শিদাবাদের সাগরদিঘির উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।

