বাবু হক,,,,
হাওড়া জেলার বাগনান থানার মানকুর গ্যারেজ রায় ভবনে, ইণ্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের হাওড়া জেলা ইউনিটের পরিচালনায় অনুষ্ঠিত হলো মহামিলন উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
হাওড়া জেলার শতাধিক কবি, শিল্পী, লেখক, ইউনিটের সদস্য সাংবাদিক ও সাহিত্যিক ছাড়াও সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন ও পর্যায়ক্রমে বক্তব্য রাখেন ।
উদ্বোধন করেন হাওড়ার দেউলগ্রাম রামকৃষ্ণ সেবাশ্রম এর মহারাজ স্বামী নিত্যবোধানন্দ এছাড়াও উপস্থিত ছিলেন আমতার জনপ্রিয় বিধায়ক অসিত বরণ মিত্র, রাজ্য কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে এস সাবানায়কন, শেখর সেনগুপ্ত সহ জেলার বিভিন্ন নেতা, নেত্রী, সদস্য। প্রদীপ প্রজ্বলন, অতিথি বরন, বিশেষ সম্মাননা প্রদান করা হয়। উপস্থিত সকলকে বিভিন্ন ধরনের পুস্তক, পত্র পত্রিকা ও অন্যান্য উপকরণ দেয়া হয়।
স্হানীয় প্রবীণ ও নবীন শিল্পী,কবি ,লেখক তাদের শৃষ্টি দক্ষতার সাথে উপস্হাপন করেন। মহারাজ রামকৃষ্ণ,সারদা, স্বামী বিবেকানন্দ র স্মৃতি চারণ করেন। বিধায়ক অসিত বরণ মিত্র হাজারো ব্যস্ততার মাঝেও এই স্মরণীয় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন তিনি তাঁরা বক্তব্যে বলেন এক ঘটনা যখন কংগ্রেসের সর্ব ভারতীয় ছাত্র নেতা ছিলেন তখন এক জন বলেন কুকুর মানুষ কে কামড়ালে খবর নয়, যদি কোন মানুষ কুকুর কে কামড়ায় তাহলেই সেটা গরম টগবগে খবর যাইহোক আমি ও ইন্দিরা গান্ধী দিল্লিতে এক বৈঠক করছি তখন এক সাংবাদিক আসেন তখন ঐ কথা মনে পড়ে, যে কিনা হয়ে বসে।
অসিত তার কর্মময় জীবনের বহু ঘটনা তুলে ধরেন ও সাংবাদিক , সংবাদ মাধ্যমের স্বাধীনতা,ভূমিকা পালন করার আহ্বান জানান।এস সাবানায়কন ও শেখর সেনগুপ্ত তাদের বক্তব্যে বলেন সাংবাদিক ও সংবাদপত্রের মালিক, বৃহৎ ও ক্ষুদ্র ক্ষুদ্র পত্র পত্রিকা সহ ছাপা বা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অবস্থা তথ্য সহ বিস্তারিত আলোচনা করেন রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের ভূমিকা সাংবাদিক ও সংবাদমাধ্যম এর প্রতি পূর্বে ও এখন কার অবস্থা। সাংবাদিক দের দাবি দাওয়া, পত্র পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ায় সরকারের বিঙ্গাপন অবস্থা। সাংবাদিক দের উপর সংবাদ সংগ্রহের সময় ও পরে বিভিন্ন ধরনের ঘটনার কথা উল্লেখ করেন। পক্ষে ও বিপক্ষে গেলে কি খবর ও ছবি বা চিত্র ষ্টিল ও ভিডিও ফুটেজ তখন যা হয় তা কেবল ভুক্তোভোগীরা, তাদের সাথী ও পরিবার পরিজনরা তা জানেন।
বর্তমানে বিভিন্ন স্থানে সাংবাদিক নিগৃহীত হন ও এমনকি খুন খারাপি পথে ঘাটে গৃহে এমনকি তাদের ক্যামেরা, ল্যাপটপ ও নেটবুক সহ প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, নষ্ট বা ছিনিয়ে নেয়া হচ্ছে তা ভিষণ উদ্বেগ, উৎকণ্ঠা, বেদনা, লজ্জা,দ্ধিক্কার জনক ঘটনা এ সম্পর্কে সকলকে সচেতন হতে হবে ।
জীবন যাপন জীবিকার তাগিদে দিবারাত্রি কঠোর কঠিন পরিশ্রম করতে হয় খবর সংগ্রহ করতে। তার পর ঐ অবাঞ্চিত ও পরিকল্পিত ভাবে নিরিহ ও নিরস্ত্র সাংবাদিক দের দমন ,পীড়ন, হ্যানস্থা , মানসিক নির্যাতন ও শারীরিক নির্যাতন সহ আটক মিথ্যা মামলা দিয়ে হয়রানি জ্বদকরা অত্যন্ত নোংরা রুচির পরিচয় যা দ্ধিক্কার জনক ঘটনা।
দেশের উন্নয়ন, জাতীর কল্যাণ ও দেশবাসীর নিরাপত্তায় নিয়োজিত হয়েও রেহাই পাচ্ছেন না সাংবাদিক ও সংবাদমাধ্যম যা বেদনার কথা।মহামিলন উৎসবে উপস্থিত ও সকলে সবসময় ভালো থাকুন ও সুস্থ থাকুক এই কামনা করা হয় ইউনিটের পক্ষ থেকে।
