রানীগঞ্জের আমড়াসোতা গ্রাম পঞ্চায়েতের বাঁশড়া খনি আবাসন এলাকার পাশে বাছারা হাটতলা লাগোয়া উর্দু স্কুলের পেছনে এক সার তৈরীর কাঠামোর বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল বছর 27 এর বিহারের জামুই জেলার রাজলা এলাকার বাসিন্দা মুকেশ যাদব।
গত দুদিন আগে সে তার পিসতুতো দাদা অভয় কুমার যাদব এর বাড়িতে এসেছিলেন বাড়ির লোকেদের সঙ্গে ঝগড়া ঝামেলা করে সেখানে কাজ করব বলে তার দাদাকে জানান গতকাল রাত্রে পূর্বাঞ্চল সিকিউরিটি নিরাপত্তার দায়িত্বে থাকা অভয় কুমার কর্মসূত্রে বাইরে গেলে বাড়ি ফিরে দেখে তার ভাই মুকেশ যাদব বাড়িতে নেই রাত্রি এগারোটা নাগাদ সেই বিষয়টি লক্ষ্য করে বলে দাবি করে সে,
এরপর সকালে এলাকার বাসিন্দারা গলায় দড়ি নিয়ে এক ব্যক্তির ঝোলার আর খবর দিলে সে দেখে তার ভাই ঝুলছে সেখানে পরে স্থানীয়রা এ বিষয়ে পুলিশে খবর দিলে পুলিশ পৌঁছে উদ্ধার করে দেহ।
এ বিষয়ে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করেছেন।
পাশাপাশি মৃত মুকেশের বাড়িতেও খবর দিয়েছেন পুলিশ প্রশাসনের কর্তাব্যক্তিরা।
