ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির রাজ্য অফিসে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন,,,,,

এবি বঙ্গনিউজ,,,,, কলকাতা,,,,

বাবুহক,,,,




 আজকে সারা বিশ্বে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হচ্ছে নানান ধরনের অনুষ্ঠানের মাধ্যমে সমাজের সর্বস্তরের আপামর জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে। 

বিভিন্ন স্থানের নানান রকমের ক্লাব সমিতি সংঘ সংস্হা সরকারি,বে সরকারি ও চিকিৎসা পরিসেবা সংস্হার প্রতিষ্ঠানের পক্ষ সকাল থেকে রাত পর্যন্ত পথপরিক্রমা শোভাযাত্রা আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিচিত্রানুষ্ঠান ম্যাজিক ইন্দ্রজাল প্রদর্শনী ক্রীড়ানুষ্ঠান সেমিনার কর্মশালা চিত্র প্রদর্শনী ভিডিও শো র মাধ্যমে। 

আজকে বৃহস্পতিবার চোদ্দ নভেম্বর ,,,, ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির রাজ্য অফিসে ও আয়োজনে তথ্য চিত্র তুলে ধরে ও দীর্ঘ আলোচনা সভায় ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা অফিস থেকে দক্ষতার সাথে যে সকল সেবা প্রদান করা হয় , প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় উদ্ধার ত্রাণ বিতরণ ,, 



সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা, সভা , সেমিনার, প্রশিক্ষণ শিবির, এ্যাম্বুলেন্স পরিষেবা, বিভিন্ন চিকিৎসা র প্রশিক্ষণ কর্মশালা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলাযর প্রশিক্ষণ কর্মশালা। 

আজকের ডায়াবেটিস দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য শাখার সাধারণ সম্পাদক সৈয়দ নাসিরুদ্দিন, ডাঃ ঝর্ণা রায়, ডাঃ ভট্টাচার্য, ডাঃ গোস্বামী প্রমুখ উপস্থিত ছিলেন ও পর্যায়ক্রমে তথ্য সহ আলোচনা করেন। 

অফিসের দ্বায়িত্ব শীল কর্মী দল ইউনাইটেড হয়ে আলোচনা সভার কার্যক্রম পরিচালনা করেন ও ভিডিও ফুটেজ দেখিয়ে আলোকপাত করেন। 

বিভিন্ন বয়সের মানুষের মধ্যে কি ভাবে এই মারন ব্যাধি ছড়িয়ে পড়েছে, আমার স পরিবারে কি ভাবে এর প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে যাতে এগিয়ে আসি কারণ পরিবারের এক সদস্য সমস্যায় জর্জরিত হলে পুরো পরিবারটা কে ভুগতে হয়।

 সেই জন্য আগাম সতর্কতা অবলম্বন করতে পারলে অর্থ ও সময় এবং সুস্থ থাকা যায়। সুস্থ পরিবার সক্ষম হয়।শ্রীবৃদ্ধি ঘটে।সময় মতো খাওয়া দাওয়া, পরিমাণ পরিমাপ বুঝে, শরীর চর্চা, নিয়ম করে রক্ত পরীক্ষা করে দেখা, ঠিক ঠাক চিকিৎসকের পরামর্শ নিলে ভালো হয়। 




দিনকে দিন বেড়েই চলেছে এই মারন ব্যাধি ডায়াবেটিস,একটু সচেতন হলে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে জানিয়েছেন উপস্থিত আলোচক বর্গ ।

 আজকের আলোচনা সভা কানায় কানায় পূর্ণ হয়ে উঠে।

 উপস্থিত শ্রোতাদের মধ্য থেকে কয়েক জন বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশ নেন। 

এই ধরনের অনুষ্ঠান যতো বেশি বেশি করা হবে ততোই সচেতনতা বৃদ্ধি পাবে বলে অনেকের ধারণা।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...