শুক্রবার বিকেলে ঘাট পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার দীপক সরকার,

মালদা, ০১ নভেম্বর :




 শনিবার বিকেলে মহানন্দা নদীতে ছট উৎসব পালন করবে কয়েক হাজার ভক্ত। শুক্রবার বিকেলে ঘাট পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার দীপক সরকার, ইংরেজবাজার থানার আইসি শান্তনু মিত্র, ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর প্রসেনজিৎ দাস সহ অন্যান্য পুলিশ অফিসার ও আধিকারিকরা। 

 তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে মহানন্দা নদীর পাড়ে জমি রয়েছে প্রায় এক হাঁটু কাদা। নদীর পাড়ে বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে কাদা। এর ফলে সমস্যায় পড়তে পারেন ভক্তরা বলে মনে করেন তারা। 

ইতিমধ্যে ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে কিছু এলাকায় ধুস মাটি ফেলা হয়েছে। তৈরি করা হয়েছে অস্থায়ী সাটারিং। 

মালদা জেলার সদরঘাট থেকে পুলিশ লাইন ঘাট পর্যন্ত হাজারো ভক্ত ছট উৎসব পালন করেন মহানন্দা নদীতে স্নান করে। কিন্তু এবছর ঘাটের অবস্থা খুব খারাপ।প্রচুর জল রয়েছে মহানন্দা নদীতে। 




এর পাশাপাশি নদীর পাড়ে বিস্তীর্ণ এলাকাজুড়ে রয়েছে হাঁটু পর্যন্ত কাদা।

 ছট পূজা উপলক্ষেজেলার বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা ডালা সাজিয়ে মহানন্দা নদীতে নামবেন শনিবার বিকেলে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত তারা আলোচনা করবেন।

 এরপর সারা রাত পেরিয়ে যাওয়ার পর রবিবার ভোরে তারা আবার ডালা সাজিয়ে মহানন্দা নদীতে নামবেন সূর্য প্রণাম করতে। শুক্রবার ছিল তাদের লাউভাত অনুষ্ঠান। নদীর পারে কিছু এলাকায় মাটি ফেলেছে পৌরসভা।

 কিন্তু বিস্তীর্ণ এলাকা জুড়ে পা রাখার উপায় নেই। কারণ এতটাই কাদা রয়েছে যে পা দিলে হাঁটু পর্যন্ত ঢুকে যাচ্ছে।এরমধ্যে ভক্তরা কিভাবে ঘাটে নামবেন তাও চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

 যদিও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ছটকে উপলক্ষ করে মহানন্দা নদীতে টহল দিবে বিপর্যয় মোকাবিলা দপ্তর। পরিস্থিতির উপর নজর রাখবে ইংরেজবাজার থানার পুলিশ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...