সালানপুর ব্লকের বিজেপি নেতা মনোজ তিওয়ারি নেতৃত্বে আজকে কল্যানেশ্বরী থেকে মাইথন যাবার মুখ্য রাস্তা যে খারাপ অবস্থায় রয়েছে তার গর্ত গুলি মাটি এবং ডাস্ট দিয়ে নির্মাণ করা হলো।
প্রতিবছর এই মাইথন 3rd ডাইক এ ছট পূজা করা হয়। বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে ছট পূজা করতে আসে।
তাই প্রতিবছর ডিভিসি এবং দেন্দুয়া গ্রাম পঞ্চায়েত মিলে ছট ঘাট এবং রাস্তাটি নির্মাণ করে।
কিন্তু এবছর কেউ এই কাজ করেনি,তাই অবশেষে বিজেপি নেতা মনোজ তেওয়ারী নেতৃত্বে এই কাজটি সম্পন্ন করা হলো।
এই কাজে তার সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি নেতা মবিন খান, রামচন্দ্র সাও, নিমাই রায়, রাজকুমার তেওয়ারী সহ লেফট ব্যাংকের অনেক স্থানীয় মানুষ।

