প্রয়াত কেন্দ্রীয় নেতা তথা সাংসদ এ বি এ গনি খান চৌধুরীর 93 তম জন্ম দিবস পালন করল মালদা জেলা কংগ্রেস নেতৃত্ব।

নিজস্ব প্রতিবেদক, 

মালদা।




 প্রয়াত কেন্দ্রীয় নেতা তথা সাংসদ এ বি এ গনি খান চৌধুরীর 93 তম জন্ম দিবস পালন করল মালদা জেলা কংগ্রেস নেতৃত্ব।

 এই মর্মে শুক্রবার সকালে কোতুয়ালি ভবনে প্রয়াত সাংসদ এবিএ গণি খান চৌধুরীর মাজারে পুষ্পস্তবক নিবেদন করে শ্রদ্ধা নিবেদন করেন তার ভাই তথা সাংসদ আবু হাসেম খান চৌধুরী। 

এরপর মালদা জেলা কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে শহরের রথবাড়ি এলাকায় তার পূর্ণবয় মূর্তিতে মাল্যদান করেন সাংসদ সহ অন্যান্য নেতৃত্বরা। 




তার পাশাপাশি প্রয়াত নেতার 93 তম জন্মদিন উপলক্ষে মালদা টাউন হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

 প্রয়াত কেন্দ্রীয় নেতা গনি খান চৌধুরীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে অনুষ্ঠানের সূচনা করা হয়। 

উপস্থিত ছিলেন দক্ষিণ মালদার সাংসদ আবু হাসেম খান চৌধুরী কংগ্রেস বিধায়ক ইসা খান চৌধুরী, মোত্তাকিন আলম, কংগ্রেস সভাপতি মোস্তাক আলাম সহ জেলা নেতৃত্ব এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কয়েকশো কর্মী। 

জানা যায় এদিন প্রয়াত কংগ্রেস নেতা গনি খান চৌধুরীর জন্মদিন উপলক্ষে এক বিশাল কেকও কাটা হয় অনুষ্ঠান মঞ্চে। সংসদ এই কেক কেটে কর্মীদের মুখে তুলে দেন।

 কংগ্রেসের পাশাপাশি প্রয়াত কেন্দ্রীয় নেতা তথা সাংসদ এ বি এ গনি খান চৌধুরীর 93 তম জন্ম দিবস পালন করল মালদা জেলা কংগ্রেস নেতৃত্ব ও। এই মর্মে এদিন সকালে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শহরের বৃন্দাবনী ময়দানে তার পূর্ণ মূর্তিতে মাল্যদান করেন ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক নিহার রঞ্জন ঘোষ।



 এরপর মালদা জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কোতুয়ালি ভবনে প্রয়াত নেতার মাজারে শ্রদ্ধা নিবেদন করা হয়। উপস্থিত ছিলেন ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ সহ অন্যান্যরা।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...