মহদীপুর বোমাবাজি কান্ড এ দুই মহিলা সহ তিনজনকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ।
শুক্রবার তিনজনকেই মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ। বৃহস্পতিবার রাতভর তল্লাশি চালিয়ে ইংরেজবাজার থানার পুলিশ এই তিনজনকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা হলো অভিযুক্ত শ্যামল ঘোষ এর স্ত্রী জুমা ঘোষ, সমীর ঘোষের স্ত্রীর সরস্বতী ঘোষ এবং দেব কুমার ঘোষ।
এই তিনজনকে আজ মালদা জেলা আদালতে পেশ করে ইংলিশবাজার থানার পুলিশ। উল্লেখ্য এলাকা দখল ঘিরে দুই গোষ্ঠীর সংঘর্ষে বুধবার রাত থেকেই রণক্ষেত্র রাখার নেয় মহদীপুর।
বৃহস্পতিবার সকালে প্রকাশ্যে বোমাবাজি করে দুষ্কৃতীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশবাহিনী। রাতভর এলাকায় তল্লাশি চালিয়ে পুলিশ এই তিনজনকে গ্রেপ্তার করে।
