গ্ৰাহক পরিষেবা উন্নত থেকে উন্নততর করার লক্ষ্যে এস.এম.এস এবং মিসড্ কল পরিষেবা আনলো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউটর কোম্পানি লিমিটেড।
এই পরিষেবার আজ আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেলো বর্ধমান সেক্টর ৩ কাস্টমার কেয়ার সেন্টারে।
উদ্বোধন করলেন জোনাল ম্যানেজার পার্থ প্রতিম দত্ত WBSEDCLবর্ধমান জোন।
উপস্থিত ছিলেন ডিভিশনাল ম্যানেজার সোহেল হাসান WBSEDCL বর্ধমান সাউথ ডিভিশন৷
স্টেশন ম্যানেজার প্রদিপ নন্দী বর্ধমান WBSEDCL CCC 3 সহ অন্যান্য কর্মকর্তা।
এই সংস্থার এক অফিসার বলেন, যে সকল গ্রাহকের মোবাইল নাম্বার WBSEDCL এ নথিভুক্ত আছে, তারা একটি নির্ধারিত বয়ান অনুযায়ী একটি এস.এম.এস পাঠিয়ে বা একটি মিসড্ কলের মাধ্যমে তাঁদের অভিযোগ নথিভুক্ত করতে পারবেন।
আর যে সমস্ত গ্রাহকের মোবাইল নাম্বার নথিভুক্ত নেই তাঁরা এস.এম.এস এর মাধ্যমে তাঁদের মোবাইল নাম্বার নথিভুক্ত করতে পারবেন।
এর পর ঐ নথিভুক্ত নাম্বার থেকে এস.এম.এস এর মাধ্যমে তাঁদের সাম্প্রতিকতম ইলেক্ট্রিক বিল এবং পেমেন্ট সম্পর্কে সমস্ত তথ্য জানতে পারবেন।
এবং মিসড্ কলের মাধ্যমে বিদ্যুৎ না থাকার অভিযোগ জানাতে পারবেন।
আপনার মোবাইল নাম্বার
রেজিস্ট্রেশন করার জন্য এস.এম.এস(REGআপনার কনজিউমার আইডি(নয় সংখ্যক)স্পেস ইনস্টলেশন নম্বর আর পাঠিয়ে দিন ৮৪২২৯৯০৩৩৬ নাম্বারে।
সাম্প্রতিক ইলেক্ট্রিক বিলের বিশদ জানতে লিখুন BD‹কনজিউমার আইডি আর পাঠিয়ে দিন উপরের নাম্বারে।
শেষ পাঁচটি বিলের পেমেন্ট সম্পর্কে জানতে লিখুন LPMT‹কনজিউমার আইডি আর পাঠিয়ে দিন উপরের নাম্বারে।
বিদ্যুৎ না থাকার অভিযোগ জানাতে লিখুন NP‹কনজিউমার আইডি আর পাঠিয়ে দিন উপরের নাম্বারে।
এবং মিসড্ কলের মাধ্যমে বিদ্যুৎ না থাকার অভিযোগ জানাতে WBSEDCL এ নথিভুক্ত নাম্বার থেকে মিসড্ কল দিন ৮৪২২৯৯০৩৩৭ নাম্বারে।
